• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

দুই মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

দেশ টিভি ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন ডলারের দর কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের দাম ঘুরে দাঁড়ায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একই সঙ্গে চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়াতে পারে কি না, তা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা চলছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪১ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবার স্বর্ণের দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তখন শক্তিশালী ডলার এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদের হার বৃদ্ধি স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছিল।

এদিকে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দামও শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ১৬৫ দশমিক ১০ ডলারে উঠেছে।

বিশ্লেষকেরা বলছেন, ডলারের দর কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণের দাম তুলনামূলকভাবে কমে যায়। এতে স্বর্ণের চাহিদা বাড়ার সুযোগ তৈরি হয়।

বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণের বিনিয়োগের সম্ভাবনা এখনো কিছুটা চ্যালেঞ্জের মুখে। তাঁর মতে, প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২৭৫ ডলারের ওপরে উঠতে পারলে বাজারে সোনার দাম আরও বাড়ার বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি বন্ডের সুদের হার বাড়াকে যদি বিনিয়োগকারীরা শক্তিশালী অর্থনীতির লক্ষণ হিসেবে না দেখে বরং সরকারের ঋণ ও আর্থিক ঝুঁকির প্রতিফলন হিসেবে বিবেচনা করেন, তাহলে বন্ডের সুদের হারের সঙ্গে স্বর্ণের দামের সম্পর্ক বদলে যেতে পারে। সে ক্ষেত্রে স্বর্ণের দাম আরও শক্তিশালীভাবে বাড়ার সুযোগ তৈরি হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক গত মাসে সুদের হার বাড়াবে কি না, তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে মতভেদ দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়েছে, কয়েকজন নীতিনির্ধারক মনে করেন, জ্বালানি ও অন্যান্য পণ্যের দামের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ানো প্রয়োজন। আবার অপেক্ষাকৃত কঠোর অবস্থানের কয়েকজন মনে করেন, অর্থনীতিতে চাহিদা বাড়ার কারণে মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবিলায়ও সুদের হার বাড়ানো দরকার।

বাজারে বর্তমানে চলতি মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা খুব কম বলে মনে করা হচ্ছে। তবে ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বাজারের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ। অন্যদিকে ডিসেম্বরে হার বাড়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

এদিকে বিশ্ব অর্থনীতির ওপরও নানা ধরনের চাপ তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানির উচ্চমূল্য, সরকারের রেকর্ড পরিমাণ ঋণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত বিনিয়োগের ঝুঁকি বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি তৈরি করছে।

আরও পড়ুন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগ

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর

এই পরিস্থিতিতে অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সরকারগুলোকে আর্থিক ও মুদ্রানীতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এমএম/

  • বিশ্ববাজার
  • স্বর্ণের দাম
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ১০১ ডলার ছাড়াল
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ১০১ ডলার ছাড়াল
বাড়ল স্বর্ণের দাম
বাড়ল স্বর্ণের দাম
দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।